বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মো. ফজলুল হক (৬০) নামে এক বৃদ্ধ। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. রবিন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার আহসান ভিলা (মিয়া বাড়ি) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হকের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার দেউলাবাড়ি গ্রামে। তিনি গোদনাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ফতুল্লার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই রাতে নোবেল শেখ নামে এক ব্যক্তি এক নারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। বিষয়টি থামানোর চেষ্টা করেন স্থানীয় কয়েকজনের পাশাপাশি ফজলুল হকও। অভিযোগ রয়েছে, পরে নোবেল ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন এবং তারা ফজলুল হককে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ১৮ জুলাই তিনি বাসায় ফিরে গেলেও ১৯ জুলাই সকালে হঠাৎ রক্তবমি করলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মেয়ে ফারজানা অভিযোগ করেন, প্রায় এক বছর আগে তার ছোট ভাই ফারুক হত্যা মামলার বাদী ছিলেন তার বাবা। সেই মামলাটি তুলে নেওয়া বা আপস করার জন্য আসামিরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। এ কারণে পরিবারের সন্দেহ, এ হামলা পূর্বপরিকল্পিত হতে পারে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, "এ ঘটনায় মো. রবিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।"

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ