বি পি নিউজ ২৪

মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সোহেল (৩০) ৬ মাস, চারিতালুক এলাকার মো. জাহেদ মিয়া (২০) ২ মাস, আদলা এলাকার মো. মোস্তফা মিয়া (৪০) ২ মাস, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কালিপুর এলাকার মো. শাজাহান (২৮) ৩ মাস, চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সাদ্দাম (৩২) ৪ মাস এবং বানিয়াদি এলাকার মো. হাসান (৩২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সোহেল (৩০) ৬ মাস, চারিতালুক এলাকার মো. জাহেদ মিয়া (২০) ২ মাস, আদলা এলাকার মো. মোস্তফা মিয়া (৪০) ২ মাস, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কালিপুর এলাকার মো. শাজাহান (২৮) ৩ মাস, চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সাদ্দাম (৩২) ৪ মাস এবং বানিয়াদি এলাকার মো. হাসান (৩২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ