বি পি নিউজ ২৪

বন্দরে ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামি গ্রেপ্তার

বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর বাবুপাড়া এলাকার মৃত কালু মুন্সির ছেলে পারভেজ হোসেন (৪৫), মদনপুর এলাকার মৃত ওমর চাঁন মিয়ার ছেলে আমানউল্লাহ (৫২), বন্দর ঝাউতলা এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম (৪৫), বৈরাগীপাড়া পাতাকাটা এলাকার মজিবর মিয়ার ছেলে সোহেল (৪৩), দড়ি সোনাকান্দা এলাকার টুক্কু মিয়ার ছেলে রবিউল (৫০) এবং বন্দর আমিন আবাসিক এলাকার দুদু ভূঁইয়ার ছেলে মাসুম (৪৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের বিভিন্ন ওয়ারেন্ট ছিল। অভিযান শেষে বুধবার (২২ জুলাই) দুপুরে তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বন্দরে ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর বাবুপাড়া এলাকার মৃত কালু মুন্সির ছেলে পারভেজ হোসেন (৪৫), মদনপুর এলাকার মৃত ওমর চাঁন মিয়ার ছেলে আমানউল্লাহ (৫২), বন্দর ঝাউতলা এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম (৪৫), বৈরাগীপাড়া পাতাকাটা এলাকার মজিবর মিয়ার ছেলে সোহেল (৪৩), দড়ি সোনাকান্দা এলাকার টুক্কু মিয়ার ছেলে রবিউল (৫০) এবং বন্দর আমিন আবাসিক এলাকার দুদু ভূঁইয়ার ছেলে মাসুম (৪৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের বিভিন্ন ওয়ারেন্ট ছিল। অভিযান শেষে বুধবার (২২ জুলাই) দুপুরে তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ