বি পি নিউজ ২৪

কাশীপুরকে সিটির আওতায় না আনার দাবিতে ডিসির কাছে আবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাশীপুরকে সিটির আওতায় না আনার দাবিতে ডিসির কাছে আবেদন

কাশীপুরের দুই ওয়ার্ড সিটিতে যুক্তের প্রস্তাবের বিরোধিতা, ডিসিকে চিঠি স্থানীয়দের

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার জেলা প্রশাসনের প্রস্তাবের বিরোধিতা করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

তাদের দাবি, ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো থাকা এই দুই ওয়ার্ডকে আলাদা করে সিটিতে যুক্ত করা হলে তা বৈষম্যমূলক সিদ্ধান্ত হবে। প্রশাসনিক প্রয়োজনে সীমানা সম্প্রসারণ করা হলে পুরো কাশীপুর ইউনিয়নকেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেন স্থানীয় বাসিন্দারা।

কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে আবেদনে স্বাক্ষর করেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য প্রকৌশলী শহীদুল ইসলাম খাঁ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাংবাদিক রাশেদুল ইসলাম, শিক্ষক নিলয় হোসেন, জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা।

আবেদনে উল্লেখ করা হয়, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে সিটি কর্পোরেশনে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে এ সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তারা এর বিরোধিতা করেছেন।

স্থানীয়রা জানান, এই দুই ওয়ার্ড কাশীপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এবং এখানে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে শতবর্ষী দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, জেলার একমাত্র ডায়াবেটিক হাসপাতাল, অন্যতম বৃহৎ মসজিদ, স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত সাধু নাগ মহাশয় আশ্রম এবং প্রায় ৭০ বছরের পুরোনো জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসা (দেওভোগ মাদরাসা)।

তাদের দাবি, দুই ওয়ার্ডকে ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা হলে কাশীপুর তার ঐতিহ্য, রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ অংশ এবং স্বাভাবিক ধারাবাহিকতা হারাবে। এতে ইউনিয়নের অন্যান্য বাসিন্দারাও বৈষম্যের শিকার হবেন।

আবেদনে খণ্ডিতভাবে সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে কাশীপুর ইউনিয়নের ঐতিহ্য ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি উন্নয়ন বা প্রশাসনিক প্রয়োজন হলে পুরো কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কাশীপুরকে সিটির আওতায় না আনার দাবিতে ডিসির কাছে আবেদন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ