জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: পুলিশ বাদী হয়ে মামলা, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ নগরীতে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় মো. রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ জালাল।
গ্রেপ্তার রাব্বি (৩২) ফতুল্লার দেলপাড়া এলাকার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। পুলিশ জানায়, বুধবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটের দিকে চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কাঁচের বোতলে তৈরি পেট্রোল বোমা স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে তল্লা রোডের দিকে পালিয়ে যায়।
পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা স্মৃতিস্তম্ভের চারপাশে থাকা কাপড়ে লাগা আগুন নেভান। ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ও সামনের অংশ পোড়া একটি কাঁচের বোতল উদ্ধার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন