বি পি নিউজ ২৪

কুতুবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুতুবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়েজ উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ার মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং একই এলাকার তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ফার্মেসি মালিকদের ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকারি আইন ও বিধিমালা মেনে চলার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কুতুবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়েজ উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ার মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং একই এলাকার তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ফার্মেসি মালিকদের ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকারি আইন ও বিধিমালা মেনে চলার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ