নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান
নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ প্রশাসন।
বুধবার (২২ জুলাই) বিকেল থেকে এশার নামাজ পর্যন্ত চাষাঢ়া, মিশনপাড়া, চারারগোপ, নারায়ণগঞ্জ রেলস্টেশন ও ৫নং ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘ক’ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু সার্বিক সহযোগিতা করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন