নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির এক বছরের মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার (১ আগস্ট) রাতে জাতীয় যুবশক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে জাহিদুল হক বাঁধনকে আহ্বায়ক, ইমন মালুমকে সদস্য সচিব এবং নূর জামাল হাসানকে মূখ্য সংগঠক করা হয়েছে। এছাড়া নাসিম আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নেছার উদ্দিনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মুহা. মিনহাজুল আবেদীন (বাবলু)কে সিনিয়র সংগঠক এবং মো. পিয়ালকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।
নবনিযুক্ত আহ্বায়ক জাহিদুল হক বাঁধন বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। তরুণদের সম্পৃক্ত করে মানুষের অধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও বাড়ানোর পাশাপাশি দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠন করা হবে।
সদস্য সচিব ইমন মালুম বলেন, এ দায়িত্ব তার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। আদর্শবান ও মেধাবী তরুণদের সম্পৃক্ত করে জাতীয় যুবশক্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ করা হবে।
মূখ্য সংগঠক নূর জামাল হাসান বলেন, এটি শুধু একটি পদ নয়, বরং একটি দায়িত্ব। নারায়ণগঞ্জে সাংগঠনিক পরিধি বিস্তারে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। আগামী দিনে জাতীয় যুবশক্তিকে নারায়ণগঞ্জে এনসিপির অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার কথাও জানান তিনি।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ আংশিক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন