বি পি নিউজ ২৪

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব নিলেন মো. ফজলুল হক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব নিলেন মো. ফজলুল হক

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফজলুল হক।

রোববার (২ আগস্ট) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এদিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ জুলাইয়ের অফিস আদেশের আলোকে তিনি এফবিসিসিআইর প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

দায়িত্ব গ্রহণের পর মো. ফজলুল হক বলেন, সরকার তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইতে ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছে। তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে ফেডারেশনের সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।

এর আগে, গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় মো. ফজলুল হককে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সরকারের আদেশে বলা হয়, এফবিসিসিআইর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের স্বার্থে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আগামী ১২০ দিনের মধ্যে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫, কোম্পানি আইন-১৯৯৪ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্বে থাকা কর্মকর্তাকে গত ২৭ জুন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মো. ফজলুল হক দেশের তৈরি পোশাক শিল্পের একজন সুপরিচিত উদ্যোক্তা। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য এবং দীর্ঘদিন ধরে তৈরি পোশাক শিল্প, রপ্তানি বাণিজ্য, শিল্পনীতি ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব নিলেন মো. ফজলুল হক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ