বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে ডাম্পিং এলাকার পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে ডাম্পিং এলাকার পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার ডাম্পিং সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ দিন আগে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানতে মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডাম্পিং এলাকার পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার ডাম্পিং সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ দিন আগে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানতে মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ