বি পি নিউজ ২৪

রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান, মাঠে উপজেলা প্রশাসন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান, মাঠে উপজেলা প্রশাসন

রূপগঞ্জ প্রতিনিধি: পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার মঠের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা অপসারণসহ পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল-সোহান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান, মাঠে উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রূপগঞ্জ প্রতিনিধি: পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার মঠের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা অপসারণসহ পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল-সোহান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ