বি পি নিউজ ২৪

কলেজের জমি জটিলতা নিরসনে এমপি আবুল কালামের সহযোগিতা চাইল আইন কলেজ কর্তৃপক্ষ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কলেজের জমি জটিলতা নিরসনে এমপি আবুল কালামের সহযোগিতা চাইল আইন কলেজ কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ আইন কলেজের নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কলেজের জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন এডহক কমিটির সদস্যরা।

এ সময় কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম কলেজের উন্নয়ন ও জমি-সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কলেজের জমি জটিলতা নিরসনে এমপি আবুল কালামের সহযোগিতা চাইল আইন কলেজ কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ আইন কলেজের নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কলেজের জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন এডহক কমিটির সদস্যরা।

এ সময় কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম কলেজের উন্নয়ন ও জমি-সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ