নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের খানপুরে জুনিয়র ফুটবল দল সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও স্বপ্নের নারায়ণগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদ আহমেদ।
অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় তিনি খেলাধুলার চর্চা, শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা এবং খেলোয়াড়, অতিথি ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন