নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার ‘শুকতারা গাড়ি পার্কিং’ সংলগ্ন আরমানের হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার সামসুদ্দিন বন্দর উপজেলার চিড়ইপাড়া এলাকার মৃত আলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামতাল তদন্তকেন্দ্র পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্রের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রির সময় সামসুদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সেগুলো জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই অনিল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন