বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের রুপগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ের জন্য গৃহবধূ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের রুপগঞ্জে  স্বর্ণ ছিনতাইয়ের জন্য গৃহবধূ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ শাফিয়া বেগমকে নৃশংসভাবে হত্যা করে স্বর্ণালংকার লুটের আলোচিত মামলায় প্রধান আসামি মো. রুবেল মিয়া ওরফে রুবেল প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ডাকাতির অভিযোগে পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া ওরফে রুবেল প্রধান চাঁদপুরের মতলব থানার বাসিন্দা মো. লিটন মুন্সির ছেলে। তিনি বর্তমানে ঢাকার শাহজাদপুরের খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করতেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া। এ সময় তার বাবা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শাফিয়া বেগমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা স্বর্ণের দুল লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর ফেরদৌসি বেগম মায়া রূপগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ১৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের রুপগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ের জন্য গৃহবধূ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ শাফিয়া বেগমকে নৃশংসভাবে হত্যা করে স্বর্ণালংকার লুটের আলোচিত মামলায় প্রধান আসামি মো. রুবেল মিয়া ওরফে রুবেল প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ডাকাতির অভিযোগে পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া ওরফে রুবেল প্রধান চাঁদপুরের মতলব থানার বাসিন্দা মো. লিটন মুন্সির ছেলে। তিনি বর্তমানে ঢাকার শাহজাদপুরের খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করতেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া। এ সময় তার বাবা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শাফিয়া বেগমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা স্বর্ণের দুল লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর ফেরদৌসি বেগম মায়া রূপগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ১৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ