দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা কার্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
জেলা প্রশাসন জানায়, পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর, স্বাস্থ্যকর ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন