নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, চিকিৎসকদের প্রতি মানুষের আগের সেই আস্থা ও সম্মানের জায়গা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিশ্বাস আবার ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, বিগত সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে মানুষের মধ্যে চিকিৎসকদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। চিকিৎসকদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ও আস্থার জায়গা ছিল, সেটি পুনরায় ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, মানুষ তার জীবন রক্ষার জন্য মহান আল্লাহর পর সবচেয়ে বেশি নির্ভর করেন চিকিৎসকদের ওপর। রোগীদের সঙ্গে চিকিৎসকদের সুন্দর ব্যবহার ও আন্তরিক কথাবার্তা তাদের সুস্থ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন