জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, স্বাধীন চিন্তা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (২৭ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা প্রশংসনীয়। জুলাইয়ের চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে সবসময় জ্ঞানচর্চা, মুক্ত চিন্তা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিতের জায়গায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাও যদি কখনো জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে যান, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন সমাজের উচিত তাদের প্রশ্নের মুখোমুখি করা। এটিই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম শিক্ষা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন