জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ, আহত যোদ্ধাদের প্রতি সংহতি এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় চিটাগাং রোড এলাকার গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা সহায়তা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, শহীদদের সম্মান রক্ষায় সহায়তা দেওয়ার সময় তাদের মর্যাদার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এ সময় তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য দেন।
সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জাব্বারের সভাপতিত্বে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা চিকিৎসা ও পুনর্বাসনে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আব্দুল জাব্বার বলেন, জুলাই আন্দোলনে যারা নিজেদের জীবন, অঙ্গ ও স্বজন হারিয়েছেন তাদের প্রতি জাতির কৃতজ্ঞ থাকা উচিত। সরকার পাশে থাকুক বা না থাকুক, জামায়াতে ইসলামী শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে বলে তিনি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, শহীদদের মর্যাদা অনেক উঁচু। জুলাই যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মমিনুল হক সরকার বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সভায় শহীদ রুবেলের স্ত্রী রুপা আক্তার, শহীদ রাজুর স্ত্রী আকলিমা, শহীদ পারভেজের বোন রোকসানা, শহীদ শাহীনের বাবা মো. হাসানসহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
এছাড়া জামায়াতে ইসলামীর মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
আলোচনা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন