বি পি নিউজ ২৪

রূপগঞ্জে মলম পার্টির দুই নারী সদস্য আটক, পালাল দুই সহযোগী

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে মলম পার্টির দুই নারী সদস্য আটক, পালাল দুই সহযোগী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চেতনানাশক ওষুধ খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও দুই পুরুষ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

গ্রেপ্তার দুই নারী হলেন সোনারগাঁ উপজেলার তালতলা এলাকার নূপুর আক্তার ও জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে দুই নারী ও দুই পুরুষ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে তারা পানি পান করার অজুহাতে অটোরিকশাটি থামান।

এ সময় চালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় চক্রটি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে নূপুর আক্তার ও জান্নাতকে আটক করেন। তবে তাদের দুই সহযোগী পালিয়ে যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় অটোরিকশাচালকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে মলম পার্টির দুই নারী সদস্য আটক, পালাল দুই সহযোগী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চেতনানাশক ওষুধ খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও দুই পুরুষ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

গ্রেপ্তার দুই নারী হলেন সোনারগাঁ উপজেলার তালতলা এলাকার নূপুর আক্তার ও জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে দুই নারী ও দুই পুরুষ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে তারা পানি পান করার অজুহাতে অটোরিকশাটি থামান।

এ সময় চালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় চক্রটি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে নূপুর আক্তার ও জান্নাতকে আটক করেন। তবে তাদের দুই সহযোগী পালিয়ে যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় অটোরিকশাচালকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ