নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩৪০টি অসচ্ছল, দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ১৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক এবং সরকারি ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এসব সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপকারভোগীদের হাতে অনুদানের চেক ও সরকারি সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার ২০০টি অসচ্ছল, দুস্থ ও অসুস্থ পরিবারকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে আরও ১৪০ জন অসহায় উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে আবেদনকারী কয়েকজন উপকারভোগীর হাতে সরকারি বরাদ্দের ঢেউটিনও হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, অসচ্ছল ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। সরকারি এই সহায়তা মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন