নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে তার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর নয়া আটি এলাকার বায়োজিদ ভিলার নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার (২৮ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাবেয়া আক্তার (৩৪) ঢাকার ডেমরা এলাকার একটি পোশাক কারখানায় কোয়ালিটি অডিটর হিসেবে কর্মরত। একই প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত সাগর আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সাগর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।
পুলিশ আরও জানায়, ঘটনার পর ভুক্তভোগী বিয়ের বিষয়ে কথা বললে সাগর ও তার পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। পরে ওই নারী থানায় অভিযোগ করলে মামলা গ্রহণ করে পুলিশ। এরপর অভিযুক্ত সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন