নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি দায়িত্ববোধের কাজ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার অন্যতম মাধ্যম।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাবেক সভাপতি রনজিৎ মোদক, সহ-সভাপতি আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জুয়েল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মো. শাহিন আলম, সৈয়দ সেলিম, মেহেদী হাসান জুয়েল, ফাহামিদা খন্দকার এমি, গাজী ইব্রাহীম খলিল, আবু নাসের সৈকত, মিতু আহমেদসহ আরও অনেকে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন