বি পি নিউজ ২৪

ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) পরিচালিত বিশেষ অভিযানে মনির হোসেন (৩৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকার নেকবর মাতবর রোডের বাসিন্দা এবং নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মনির হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) পরিচালিত বিশেষ অভিযানে মনির হোসেন (৩৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকার নেকবর মাতবর রোডের বাসিন্দা এবং নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মনির হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ