বি পি নিউজ ২৪

জেলের জালে উঠে এলো ২০২৪ সালে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলের জালে উঠে এলো ২০২৪ সালে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠে এসেছে। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি শর্টগান আটকা পড়ে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। কীভাবে শর্টগানটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।:::

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

জেলের জালে উঠে এলো ২০২৪ সালে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠে এসেছে। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি শর্টগান আটকা পড়ে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। কীভাবে শর্টগানটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।:::

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ