জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা, শহিদ পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন। পরে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন