বি পি নিউজ ২৪

হামলার পাই টু পাই জবাব দেয়া হবে : রাজীব

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হামলার পাই টু পাই জবাব দেয়া হবে : রাজীব

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব অভিযোগ করেছেন, সরকারি তোলারাম কলেজে ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রশিবির পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রাজীবের দাবি, কলেজে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রশিবির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হয় এবং আরও ৪০ থেকে ৫০ জন কলেজ রোডে অবস্থান নেয়। তারা উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। পরে শিক্ষকরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। তবে অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়, যাতে কয়েকজন আহত হন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের কাছে ছুরি, চাপাতি ও পিস্তল ছিল। ছাত্রদল সংঘর্ষে জড়াতে চায় না উল্লেখ করে রাজীব বলেন, তারা আগে থেকে সংঘর্ষের প্রস্তুতি নেয়নি। একই সঙ্গে তিনি ছাত্রশিবিরকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার জবাব দেওয়া হবে এবং এর প্রতিশোধ ‘পাই টু পাই’ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

হামলার পাই টু পাই জবাব দেয়া হবে : রাজীব

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব অভিযোগ করেছেন, সরকারি তোলারাম কলেজে ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রশিবির পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রাজীবের দাবি, কলেজে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রশিবির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হয় এবং আরও ৪০ থেকে ৫০ জন কলেজ রোডে অবস্থান নেয়। তারা উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। পরে শিক্ষকরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। তবে অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়, যাতে কয়েকজন আহত হন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের কাছে ছুরি, চাপাতি ও পিস্তল ছিল। ছাত্রদল সংঘর্ষে জড়াতে চায় না উল্লেখ করে রাজীব বলেন, তারা আগে থেকে সংঘর্ষের প্রস্তুতি নেয়নি। একই সঙ্গে তিনি ছাত্রশিবিরকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার জবাব দেওয়া হবে এবং এর প্রতিশোধ ‘পাই টু পাই’ নেওয়া হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ