নারায়ণগঞ্জ ভ্রমণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে একটি মহল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ছিল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করার। কিন্তু অন্য পক্ষ থেকেই সংঘাতের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, শিক্ষাঙ্গনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় তাদের একজন নেতা গুরুতর অবস্থায় রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, হামলার পরও তারা ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তারা প্রতিশোধের রাজনীতি করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন