বি পি নিউজ ২৪

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট গণমিছিল ঘোষণা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট গণমিছিল ঘোষণা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা বা নিপীড়নের শিকার হলেও তারা পিছপা হবেন না।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নগরীর পাঠানটুলী এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে ‘প্রিপেইড মিটার চাই না, প্রতিরোধ করুন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যাণ সংঘ এ সভার আয়োজন করে।

মাহবুবুর রহমান মাসুম বলেন, সম্প্রতি প্রিপেইড মিটার প্রকল্পের পরিচালক (পিডি) নারায়ণগঞ্জে এসে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রিপেইড মিটার ব্যবহারে মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। জনগণের ওপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগের সরকারের সময় ইভিএম কেনা হলেও বর্তমান সরকার তা বাতিল করেছে। তাহলে আগের সরকারের নেওয়া প্রিপেইড মিটার প্রকল্প কেন বাতিল করা হবে না— এমন প্রশ্নও তোলেন তিনি।

মাহবুবুর রহমান মাসুম অভিযোগ করেন, কোনো বাড়িতে জোরপূর্বক প্রিপেইড মিটার বসানোর চেষ্টা করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। এ সময় আগামী ১১ আগস্ট গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। পাশাপাশি প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান।

সভায় সভাপতিত্ব করেন উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী মো. রুহুল আমিন। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সভায় উপস্থিত ভুক্তভোগীরা প্রিপেইড মিটার ব্যবহারে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, ব্যালেন্স শেষ হলে আগাম সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, রিচার্জ প্রক্রিয়ায় জটিলতা রয়েছে এবং ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়।

সভা শেষে বক্তারা প্রিপেইড মিটারবিরোধী আন্দোলন ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট গণমিছিল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ