নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজার সংলগ্ন কুরবানির পশুর হাটের ইজারা পেয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান।
১৯ মে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত সরকারি ইজারা কার্যক্রমে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি এই হাটের ইজারা লাভ করেন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর হাটকে সুশৃঙ্খল ও ক্রেতা-বিক্রেতাবান্ধব পরিবেশে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও বক্তাবলী বাজার সংলগ্ন কুরবানির পশুর হাটে বিপুল সংখ্যক গরু, ছাগল ও অন্যান্য পশুর সমাগম ঘটবে। পাশাপাশি নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যায়।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন