বি পি নিউজ ২৪

নতুন লিও কার্যবর্ষের সূচনায় নারায়ণগঞ্জে স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি

লিও কার্যবর্ষ ২০২৬-২৭ এর সূচনা উপলক্ষে নারায়ণগঞ্জে ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে লিও কার্যবর্ষের শুভ সূচনা উপলক্ষে সম্মানিত সদ্য প্রাক্তন জেলা গভর্নর, জেলার বিভিন্ন লায়ন্স ক্লাবের লায়ন সদস্যবৃন্দ এবং লিও জেলা কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে অভিভাবক সংগঠন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার এবং লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, সাধারণ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নতুন কার্যবর্ষের শুরুতে জনসেবামূলক ও পরিবেশবান্ধব এ উদ্যোগের মাধ্যমে সমাজকল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নতুন লিও কার্যবর্ষের সূচনায় নারায়ণগঞ্জে স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

লিও কার্যবর্ষ ২০২৬-২৭ এর সূচনা উপলক্ষে নারায়ণগঞ্জে ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে লিও কার্যবর্ষের শুভ সূচনা উপলক্ষে সম্মানিত সদ্য প্রাক্তন জেলা গভর্নর, জেলার বিভিন্ন লায়ন্স ক্লাবের লায়ন সদস্যবৃন্দ এবং লিও জেলা কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে অভিভাবক সংগঠন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার এবং লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, সাধারণ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নতুন কার্যবর্ষের শুরুতে জনসেবামূলক ও পরিবেশবান্ধব এ উদ্যোগের মাধ্যমে সমাজকল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ