বি পি নিউজ ২৪

অনুমতি ছাড়াই পূর্বগোপালনগরে কুরবানির পশুর হাট, ব্যাপারীদের বিভ্রান্তির অভিযোগ,তদন্তে প্রশাসন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্বগোপালনগরে অবৈধভাবে কুরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের অনুমতি ও সরকারি ইজারা ছাড়াই সেখানে গরু-ছাগল বেচাকেনা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের কোন প্রকার অনুমোদন কিংবা বৈধ ইজারা ছাড়াই কয়েকদিন ধরে পূর্বগোপালনগর এলাকায় কুরবানির পশুর হাট পরিচালনা করা হচ্ছে। এতে স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারি অনুমতি ছাড়া হাট পরিচালনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যানজট ও জনভোগান্তির সৃষ্টি হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, এখনো পর্যন্ত পূর্বগোপালনগরের এই কুরবানির পশুর হাটের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন থেকে কোন ইজারা প্রদান করা হয়নি। অথচ হাটে আসা গরু ও ছাগলের ব্যাপারীদের কাছে হাট কর্তৃপক্ষ দাবি করছে যে তারা বৈধভাবে ইজারা পেয়েছে।

সরেজমিনে গিয়ে একাধিক ব্যাপারীর সাথে কথা বললে তারা জানান, হাট কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে হাটটির সরকারি অনুমোদন ও ইজারা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তারা পশু নিয়ে হাটে এসেছেন। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, বাস্তবে এখনো এই হাটের কোন সরকারি ইজারা দেওয়া হয়নি। এ ঘটনায় ব্যাপারীদের মাঝেও ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে।

এদিকে হাট পরিচালনার সাথে জড়িতদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অনেক চেষ্টার পর একজন কথা বললেও তিনি কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি স্বীকার করেন, এখনো হাটের ইজারা কিংবা প্রশাসনিক অনুমতি পাওয়া যায়নি। তবে প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, হাটটি বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় হলেও কাশিপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি নিয়মের বাইরে এসে এখানে হাট বসানোর চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় বিএনপির রাজনীতির সাথে জড়িত রতন, শিপন, সুমনসহ আরো কয়েকজনের নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছে, বৈধ ইজারা ও প্রশাসনিক অনুমতি ছাড়া কুরবানির পশুর হাট পরিচালনা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

অনুমতি ছাড়াই পূর্বগোপালনগরে কুরবানির পশুর হাট, ব্যাপারীদের বিভ্রান্তির অভিযোগ,তদন্তে প্রশাসন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ