নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রোলিং মিল কারখানার ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রোলিং মিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন—মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
কারখানার শ্রমিকদের ভাষ্য, দুপুরে ভাট্টিতে পুরোনো ও ময়লা লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ফুলকি ছিটকে পড়ে চার শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শ্রমিকদের দাবি, পুরোনো লোহা পোড়ানোর সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তবে আগুন কারখানার বাইরে ছড়িয়ে না পড়লে সাধারণত ফায়ার সার্ভিসকে জানানো হয় না।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ঘটনাটি তাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পাঠানো হবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন