বি পি নিউজ ২৪

খোরশেদের উপস্থিতিতে বেগম রোকেয়া স্কুলে সৃজনী মেলা

প্রকাশ : ২০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খোরশেদের উপস্থিতিতে বেগম রোকেয়া স্কুলে সৃজনী মেলা

নগরীর মাসদাইরে অবস্থিত বেগম রোকেয়া স্কুলে দিনব্যাপী সৃজনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এ আয়োজন চলে।

মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট, কৃষি, আইসিটি, গার্হস্থ্য বিজ্ঞান, হস্তশিল্প ও বিভিন্ন খাবারের স্টল নিয়ে অংশ নেয়। প্রায় ৩০টি স্টলে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী ও সৃজনশীল কাজ প্রদর্শিত হয়।

এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের তোলা আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না ও সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা।

বিভিন্ন স্টলের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও লেখক শরীফ উদ্দিন সবুজ এবং হস্তশিল্প প্রতিষ্ঠান ‘নকশা’র অন্যতম কর্ণধার নাছিমা আক্তার। আলোকচিত্র প্রতিযোগিতার বিচারক ছিলেন ফিল্ম মেকার ও কনটেন্ট ক্রিয়েটর জাহিদুর রহমান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

খোরশেদের উপস্থিতিতে বেগম রোকেয়া স্কুলে সৃজনী মেলা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নগরীর মাসদাইরে অবস্থিত বেগম রোকেয়া স্কুলে দিনব্যাপী সৃজনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এ আয়োজন চলে।

মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট, কৃষি, আইসিটি, গার্হস্থ্য বিজ্ঞান, হস্তশিল্প ও বিভিন্ন খাবারের স্টল নিয়ে অংশ নেয়। প্রায় ৩০টি স্টলে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী ও সৃজনশীল কাজ প্রদর্শিত হয়।

এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের তোলা আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না ও সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা।

বিভিন্ন স্টলের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও লেখক শরীফ উদ্দিন সবুজ এবং হস্তশিল্প প্রতিষ্ঠান ‘নকশা’র অন্যতম কর্ণধার নাছিমা আক্তার। আলোকচিত্র প্রতিযোগিতার বিচারক ছিলেন ফিল্ম মেকার ও কনটেন্ট ক্রিয়েটর জাহিদুর রহমান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ