বি পি নিউজ ২৪

পর্যায়ক্রমে আলীরটেক-বক্তাবলীতেও দেওয়া হবে মসজিদে অনুদান: জানালেন আব্দুল্লাহ আল আমিন

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-৪ আসনের ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত মসজিদের তালিকায় বক্তাবলী ও আলীরটেক এলাকার কোনো মসজিদের নাম না থাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে "আব্দুল্লাহ আল আমিনের ৩০ লাখ টাকার মসজিদের অনুদানে নেই বক্তাবলী-আলীরটেকের কোনো মসজিদের নাম" শিরোনামে BP News-এ একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদের ফেসবুক পোস্টে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, "৭টি ইউনিয়ন মিলে মোট প্রায় ৭১টি মসজিদ ও মন্দিরের তালিকা জমা দেওয়া হয়েছে, যার বরাদ্দ পর্যায়ক্রমে আসবে। তালিকায় বক্তাবলী ও আলীরটেকের ১৪টি মসজিদের নাম রয়েছে। এটি প্রথম ধাপের বরাদ্দ। ধাপে ধাপে সব ইউনিয়নেই বরাদ্দ দেওয়া হবে। নারায়ণগঞ্জ-৪ আসনে প্রায় ৪০০টি মসজিদ রয়েছে। সবগুলোতে একসঙ্গে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।"

জানা গেছে, প্রথম ধাপে বরাদ্দপ্রাপ্ত ১০টি মসজিদ কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নে অবস্থিত। সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, পরবর্তী ধাপগুলোতে বক্তাবলী ও আলীরটেকসহ অন্যান্য ইউনিয়নের তালিকাভুক্ত মসজিদেও অনুদান প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পর্যায়ক্রমে আলীরটেক-বক্তাবলীতেও দেওয়া হবে মসজিদে অনুদান: জানালেন আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-৪ আসনের ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত মসজিদের তালিকায় বক্তাবলী ও আলীরটেক এলাকার কোনো মসজিদের নাম না থাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে "আব্দুল্লাহ আল আমিনের ৩০ লাখ টাকার মসজিদের অনুদানে নেই বক্তাবলী-আলীরটেকের কোনো মসজিদের নাম" শিরোনামে BP News-এ একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদের ফেসবুক পোস্টে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, "৭টি ইউনিয়ন মিলে মোট প্রায় ৭১টি মসজিদ ও মন্দিরের তালিকা জমা দেওয়া হয়েছে, যার বরাদ্দ পর্যায়ক্রমে আসবে। তালিকায় বক্তাবলী ও আলীরটেকের ১৪টি মসজিদের নাম রয়েছে। এটি প্রথম ধাপের বরাদ্দ। ধাপে ধাপে সব ইউনিয়নেই বরাদ্দ দেওয়া হবে। নারায়ণগঞ্জ-৪ আসনে প্রায় ৪০০টি মসজিদ রয়েছে। সবগুলোতে একসঙ্গে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।"

জানা গেছে, প্রথম ধাপে বরাদ্দপ্রাপ্ত ১০টি মসজিদ কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নে অবস্থিত। সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, পরবর্তী ধাপগুলোতে বক্তাবলী ও আলীরটেকসহ অন্যান্য ইউনিয়নের তালিকাভুক্ত মসজিদেও অনুদান প্রদান করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ