বি পি নিউজ ২৪

আব্দুল্লাহ আল আমিনের ৩০ লাখ টাকার মসজিদের অনুদানে নেই বক্তাবলী-আলীরটেকের কোনো মসজিদ এর নাম

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-৪ আসনের ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দপ্রাপ্ত মসজিদের তালিকায় স্থান পায়নি বক্তাবলী ও আলীরটেক এলাকার কোনো মসজিদ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বরাদ্দপ্রাপ্ত মসজিদগুলো কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নে অবস্থিত। কিন্তু একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বক্তাবলী ও আলীরটেকের কোনো মসজিদ এ বরাদ্দের আওতায় না আসায় স্থানীয়রা বৈষম্যের অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে বরাদ্দের তালিকা প্রকাশ করলে পোস্টটির মন্তব্যে বক্তাবলী ও আলীরটেকের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।

একজন মন্তব্য করেন, “বক্তাবলী, আলীরটেক নারায়ণগঞ্জ-৪ আসনের অন্তর্ভুক্ত নয়... ধন্যবাদ।”

অপর একজন লেখেন, “বক্তাবলী ও আলীরটেক নেই কেন?”

স্থানীয়দের দাবি, উন্নয়ন ও সরকারি বরাদ্দের ক্ষেত্রে বক্তাবলী ও আলীরটেককে যেন সমান গুরুত্ব দেওয়া হয় এবং ভবিষ্যতে এসব এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও সরকারি সহায়তার আওতায় আনা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আব্দুল্লাহ আল আমিনের ৩০ লাখ টাকার মসজিদের অনুদানে নেই বক্তাবলী-আলীরটেকের কোনো মসজিদ এর নাম

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-৪ আসনের ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দপ্রাপ্ত মসজিদের তালিকায় স্থান পায়নি বক্তাবলী ও আলীরটেক এলাকার কোনো মসজিদ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বরাদ্দপ্রাপ্ত মসজিদগুলো কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নে অবস্থিত। কিন্তু একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বক্তাবলী ও আলীরটেকের কোনো মসজিদ এ বরাদ্দের আওতায় না আসায় স্থানীয়রা বৈষম্যের অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে বরাদ্দের তালিকা প্রকাশ করলে পোস্টটির মন্তব্যে বক্তাবলী ও আলীরটেকের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।

একজন মন্তব্য করেন, “বক্তাবলী, আলীরটেক নারায়ণগঞ্জ-৪ আসনের অন্তর্ভুক্ত নয়... ধন্যবাদ।”

অপর একজন লেখেন, “বক্তাবলী ও আলীরটেক নেই কেন?”

স্থানীয়দের দাবি, উন্নয়ন ও সরকারি বরাদ্দের ক্ষেত্রে বক্তাবলী ও আলীরটেককে যেন সমান গুরুত্ব দেওয়া হয় এবং ভবিষ্যতে এসব এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও সরকারি সহায়তার আওতায় আনা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ