বি পি নিউজ ২৪

মা'দ'কবিরোধী প্রচারণায় অংশ নেওয়া বিএনপি নেতা দরবেশ আলী এবার মা'দ'কের অভিযোগে আটক!

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক পুরান বাজার এলাকায় মাদকের অভিযোগে বক্তাবলী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দরবেশ আলীকে স্থানীয় জনতা আটক করেছে বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে আরও একজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) গভীর রাতে এলাকাবাসী তাদের আটক করে। পরে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, দরবেশ আলী বিভিন্ন সময় মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এমনকি মাদক নির্মূল বিষয়ক সভা-সমাবেশেও তাকে দেখা গেছে। তবে এবার তার বিরুদ্ধে মাদকের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের পদধারী ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৮ জুন ২০২৬

মা'দ'কবিরোধী প্রচারণায় অংশ নেওয়া বিএনপি নেতা দরবেশ আলী এবার মা'দ'কের অভিযোগে আটক!

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক পুরান বাজার এলাকায় মাদকের অভিযোগে বক্তাবলী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দরবেশ আলীকে স্থানীয় জনতা আটক করেছে বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে আরও একজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) গভীর রাতে এলাকাবাসী তাদের আটক করে। পরে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, দরবেশ আলী বিভিন্ন সময় মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এমনকি মাদক নির্মূল বিষয়ক সভা-সমাবেশেও তাকে দেখা গেছে। তবে এবার তার বিরুদ্ধে মাদকের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের পদধারী ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ