নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আনাস আর নেই। দীর্ঘদিন ব্রেইন টিউমারে ভোগার পর শনিবার (২৭ জুন) রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ৩০ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস ধরে তিনি ব্রেইন টিউমারের চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার একাধিকবার অস্ত্রোপচারও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি।
মরহুম আনাসের বাবা ফজর আলী। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বন্ধু মিহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। বন্ধু মোহাম্মদ আনাস আমাদের মাঝে আর নাই। রবের ডাকে সাড়া দিয়ে বন্ধু এভাবে চলে যাইবা ভাবতে পারি নাই। তোমার মতো যুবক এ যুগে খুবই প্রয়োজন ছিল। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং তার ভুল-ত্রুটি ক্ষমা করে দেবেন।”
জানা গেছে, মরহুম মোহাম্মদ আনাসের জানাজার নামাজ আজ (শনিবার) সকাল ১০টায় কুঁড়েরপাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন