নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কথিত ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে। তবে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত তাসরিফ আল নোমান মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হন।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা সেখানে আকস্মিক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান মোটরসাইকেলে করে পালিয়ে যান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) এবং মো. সোহেল (১৯)।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক তাসরিফ আল নোমানসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন