নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতিকালে পাঁচজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন মৃদুল হাসান আপন (১৯), মো. মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোর।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) ইকরাম উজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছোরা, একটি ধারালো চাপাতি, একটি দা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন