নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার অ্যান্ড স'মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তি হলেন জালাল উদ্দিন (৩০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এবং ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন