বি পি নিউজ ২৪

চাকরির প্রলোভনে ডেকে এনে ডাকাতি, রূপগঞ্জে চক্রের ৪ সদস্য আটক

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাকরির প্রলোভনে ডেকে এনে ডাকাতি, রূপগঞ্জে চক্রের ৪ সদস্য আটক

রূপগঞ্জ থানায় দায়ের হওয়া পৃথক তিনটি ডাকাতি মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। অভিযানে দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং চারটি মোবাইল ফোন উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অনলাইনে বিদেশি প্রতিষ্ঠানে গানম্যান নিয়োগের বিজ্ঞাপন দেখে কয়েকজন চাকরিপ্রার্থী আবেদন করেন। পরে বিভিন্ন সময়ে চাকরিতে যোগদানের কথা বলে তাদের ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর রূপগঞ্জের নির্জন এলাকায় নিয়ে গিয়ে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লাইসেন্সকৃত চারটি ১২ বোর শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, চারটি মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে। বুধবার (২৪ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) এবং ইব্রাহিম শেখ (৩১)। তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং বাকি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

চাকরির প্রলোভনে ডেকে এনে ডাকাতি, রূপগঞ্জে চক্রের ৪ সদস্য আটক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ