বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে সড়ক দু'র্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারকে ১ কোটি ১৮ লাখ টাকার অনুদান

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে সড়ক দু'র্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারকে ১ কোটি ১৮ লাখ টাকার অনুদান

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ২৮টি পরিবারের মাঝে মোট ১ কোটি ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়কে চলাচলের সময় সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের সেই শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। একইভাবে অর্থ সহায়তাও তাদের ক্ষতির প্রকৃত প্রতিদান হতে পারে না।

তিনি আরও বলেন, এই অনুদানের মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া। সরকার সবসময় নাগরিকদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে সড়ক দু'র্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারকে ১ কোটি ১৮ লাখ টাকার অনুদান

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ২৮টি পরিবারের মাঝে মোট ১ কোটি ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়কে চলাচলের সময় সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের সেই শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। একইভাবে অর্থ সহায়তাও তাদের ক্ষতির প্রকৃত প্রতিদান হতে পারে না।

তিনি আরও বলেন, এই অনুদানের মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া। সরকার সবসময় নাগরিকদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ