নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়ন জাতীয় যুবশক্তির উদ্যোগে আয়োজিত “শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মাবরুর রশিদ রাব্বির সম্মানিত পিতা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদন যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। তিনি আগামী প্রজন্মের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলার মাঠ সংরক্ষণ এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শহীদ মাবরুর রশিদ রাব্বির স্মরণে এমন আয়োজন শুধু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং তরুণদের ইতিবাচক, মানবিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন