নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দরবেশ আলীকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে আলীরটেক পুরান বাজার এলাকায় স্থানীয়দের হাতে মাদকের অভিযোগে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এবার কানাইনগর সমাজের উদ্যোগে তাকে ডেকে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৮ জুন) কানাইনগর সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে দরবেশ আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। এ সময় তার পরিচয় ও স্থায়ী ঠিকানা সম্পর্কেও ভিডিওতে বক্তব্য দেওয়া হয়।
এদিকে এর আগে প্রবাসী শাহীনকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে দরবেশ আলীর বলে, "তোর পেটটা ফাইরা কইলজাডা বাইর করমু, আমার কোনো নেতা লাগেরে? আমি নিজেই তো যথেষ্ট। তুই আমারে চিনস, আমার লগে চোখ উল্টাইলে আমি চোখ উল্টাইয়ালাই।" তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক বিতর্ক ও অভিযোগের পরও বিএনপির পক্ষ থেকে দরবেশ আলীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা বা বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়নি। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় অনেকেই।
তাদের দাবি, একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে যদি মাদক, ভয়ভীতি প্রদর্শন ও অসদাচরণের মতো অভিযোগ ওঠে, তাহলে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
তবে এ বিষয়ে দরবেশ আলী কিংবা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন