নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জমি ও রাস্তা-সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফতুল্লা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান সবুজসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিরোধের এক পর্যায়ে নাহিদ হাসান সবুজ, শ্যামল, ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত সিহাব, নাইম এবং আরও কয়েকজন হামলা চালান। এ সময় কোতালের বাগ এলাকার ব্যবসায়ী নাসিরউদ্দিন তুহিন (মিতা), তার স্ত্রী ও বড় মেয়ে নাসরিন জাহান তরিকে মারধর করা হয়। ভুক্তভোগীরা শ্লীলতাহানির অভিযোগও করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, নাহিদ হাসান সবুজ ও সিহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগের পতনের পর দীর্ঘদিন পলাতক থাকা সবুজ সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, স্বেচ্ছাসেবক দলনেতা আরিফ ও কোতালি বাগের শীর্ষ সন্ত্রাসী কিলার নয়ন নতুন করে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে বলে অভিযোগও তুলেছেন তারা।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন