বি পি নিউজ ২৪

মালয়েশিয়া প্রবাসীকে ব্যবসার প্রলোভনে ডেকে মারধর, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মালয়েশিয়া প্রবাসীকে ব্যবসার প্রলোভনে ডেকে মারধর, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ব্যবসার প্রলোভন দেখিয়ে এক মালয়েশিয়া প্রবাসীকে ডেকে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি করেছেন প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে গত বছরের ২৭ ডিসেম্বর তিনি দেশে ফিরে চিকিৎসা গ্রহণ করেন এবং পরে দেশে থেকেই ব্যবসা করার সিদ্ধান্ত নেন।

অভিযোগে বলা হয়, পূর্বপরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত নাজমুল হাসান বাবু প্রবাসী রফিকুল ইসলামকে ইয়ারা ব্যবসায় লাভজনক বিনিয়োগের প্রস্তাব দেন। তবে স্থানীয়ভাবে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকায় তিনি শুরুতে রাজি হননি। পরে বিভিন্নভাবে আশ্বস্ত করায় তিনি ব্যবসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুন রাত আনুমানিক ১০টার দিকে ব্যবসার বিষয়ে কথা বলার কথা বলে অভিযুক্ত প্রবাসীকে ডেকে নেন। সেখানে গেলে অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং তার কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা ও প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে দাবি করা হয়, পরে তাকে ছেড়ে দেওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। এরপরও অভিযুক্ত বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার ওসির কাছে আবেদন জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত নাজমুল হাসান বাবুর বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মালয়েশিয়া প্রবাসীকে ব্যবসার প্রলোভনে ডেকে মারধর, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ব্যবসার প্রলোভন দেখিয়ে এক মালয়েশিয়া প্রবাসীকে ডেকে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি করেছেন প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে গত বছরের ২৭ ডিসেম্বর তিনি দেশে ফিরে চিকিৎসা গ্রহণ করেন এবং পরে দেশে থেকেই ব্যবসা করার সিদ্ধান্ত নেন।

অভিযোগে বলা হয়, পূর্বপরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত নাজমুল হাসান বাবু প্রবাসী রফিকুল ইসলামকে ইয়ারা ব্যবসায় লাভজনক বিনিয়োগের প্রস্তাব দেন। তবে স্থানীয়ভাবে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকায় তিনি শুরুতে রাজি হননি। পরে বিভিন্নভাবে আশ্বস্ত করায় তিনি ব্যবসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুন রাত আনুমানিক ১০টার দিকে ব্যবসার বিষয়ে কথা বলার কথা বলে অভিযুক্ত প্রবাসীকে ডেকে নেন। সেখানে গেলে অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং তার কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা ও প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে দাবি করা হয়, পরে তাকে ছেড়ে দেওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। এরপরও অভিযুক্ত বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার ওসির কাছে আবেদন জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত নাজমুল হাসান বাবুর বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ