বি পি নিউজ ২৪

রেলসেতুর নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রেলসেতুর নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর ভায়াডাক্টের পিলারের নিচ থেকে মাটি অপসারণকে ঘিরে ওঠা উদ্বেগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, প্রকল্পের প্রয়োজনেই মাটি অপসারণ করা হচ্ছে এবং এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।

বৃহস্পতিবার (২ জুলাই) ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলসেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মাটি কাটা হয়েছে—এটি সত্য। তবে সেটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে। ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে—এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মন্ত্রী জানান, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণের সময় এলাকাটি জলাভূমি হওয়ায় ভারী নির্মাণসামগ্রী পরিবহনের সুবিধার্থে অস্থায়ীভাবে মাটি ভরাট করা হয়েছিল। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সেই ভরাট করা মাটি অপসারণ করাও প্রকল্পের নির্ধারিত কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের মাটি অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে প্রায় ২ দশমিক ৩৪ কিলোমিটার। এই কার্যক্রম ভায়াডাক্টের জন্য কোনো হুমকি নয়; বরং এর নিরাপত্তা নিশ্চিত করতেই মাটি অপসারণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে এর ইতিবাচক প্রভাব রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পরিকল্পনা ছাড়া জলাভূমি ভরাট করা যায় না এবং এটি রেলওয়ের নিজস্ব জমি। ভবিষ্যতে প্রয়োজন হলে ভায়াডাক্ট আরও সম্প্রসারণের সুযোগ রাখতেই প্রকল্পের নিয়ম অনুযায়ী অস্থায়ী ভরাট অপসারণ করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, যত্রতত্র ভরাট কিংবা অস্থায়ী স্থাপনা রেখে দেওয়া কোনোভাবেই যৌক্তিক বা বৈজ্ঞানিক নয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রেলসেতুর নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ