জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মাবরুর হোসেন রাব্বীর কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিশেষ দোয়ার মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা কমিটির সাংগঠনিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।
নবগঠিত জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা শহীদ মাবরুর হোসেন রাব্বীর কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও আদর্শিক বাংলাদেশ গঠনে জাতীয় ছাত্রশক্তি কাজ করে যাবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। তাদের দেখানো আদর্শ, সততা, ন্যায় ও ইনসাফের পথ অনুসরণ করে ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে জাতীয় ছাত্রশক্তি ধারাবাহিকভাবে কাজ করবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা হয়, তিনি যেন শহীদ মাবরুর হোসেন রাব্বীসহ সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং দেশের মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে চলার তাওফিক দান করেন।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন