বি পি নিউজ ২৪

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প ESKUF সিরাপ, একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ বোর্ডিং এলাকার সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাসিন্দা মো. ফারুক আহমেদ (৪০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১,১০৭ বোতল ESKUF সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প ESKUF সিরাপ, একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ বোর্ডিং এলাকার সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাসিন্দা মো. ফারুক আহমেদ (৪০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১,১০৭ বোতল ESKUF সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ